1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন: আদিবাসীদের ভূমি ও অস্তিত্ব সুরক্ষার দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালকে আধুনিক মহানগর গড়তে কৌশলগত পরিকল্পনার উদ্যোগ কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ কবরস্থানের মাটি ভরাট ও মেরামতের কাজ শুরু করেছে অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম বরিশালে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন: আদিবাসীদের ভূমি ও অস্তিত্ব সুরক্ষার দাবি

reporter ​মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর)
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ

​দিনাজপুরের বিরলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আদিবাসীদের ভূমি, ঐতিহ্য, অস্তিত্ব সুরক্ষা ও স্বীকৃতির দাবিতে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​রবিবার দুপুরে বিরল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) ও ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার (জেএসকেএস) সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের টিনপাড়া এসকেএস চার্চ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—”আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাঁদের অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা”।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিরল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিমল মার্ডির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​মোঃ বাবুল হোসেন, সভাপতি, বিরল উপজেলা বিএনপি,​আনিছুর রহমান সরকার, ওসি (তদন্ত), বিরল থানা ​আসাদুল হক হিরা, ভারপ্রাপ্ত সভাপতি, পৌর বিএনপি ​শহিদুল ইসলাম রেন্টু, কোষাধ্যক্ষ, উপজেলা বিএনপি ​আফছার আলী মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি ​ফিরোজা বেগম সোনা, সভাপতি, ইউনিয়ন বিএনপি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ​কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি ​ড. ফরিদা পারভীন কেয়া, উপপরিচালক, সিডিএ
​কামরুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক, সিডিএ ​রেজাউল ইসলাম, ব্যবস্থাপক, জেএসকেএস ​আলোচনা সভা শেষে স্থানীয় গ্রামীণ কৃষি শ্রমজীবী ও আদিবাসী জনগোষ্ঠীর পক্ষ থেকে তাঁদের নানা দাবি ও অধিকার সংবলিত একটি স্মারকলিপি প্রধান অতিথির নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের নিজস্ব সংস্কৃতির মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত সকলে উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com