1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য ১৭ বছরের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় কলতাসুতী-মরিচ কাটা ধ্বংসের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই অটো ফাইন সিস্টেম, থাকছে ১,৪২৭ ক্যামেরার নজরদারি লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি-লুট, উপার্জন বন্ধে অসহায় ব্যবসায়ী শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে হতাহত, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন  করেন  স্বরাষ্ট্রমন্ত্রী বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল,জীবন ঝুঁকিতে রোগী সহ সেবা প্রদান কারী

বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ

reporter মোঃসোহেল রানা রাজশাহী
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ

নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক তকী ফয়সাল তালুকদার রাজনৈতিক দল সহ শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন ।

সোমবার (১৭ আগস্ট ২০২৬ )সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এম.পি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা,শিক্ষক- সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ এম.পি বলেন, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষ যেন প্রত্যেক দপ্তরে যথাযথ সেবা পায় সেটি নিশ্চিত করতে হবে।
তিনি পুকুর খনন, অবৈধ বালি উত্তোলন, মাদক, ইমো হ্যাকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।
এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন। বিএনপি ক্ষমতায় আসা কয়েক মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে।

জামায়াতের উদ্দেশ্য বলেন, আপনারাও আওয়ামী লীগকে পছন্দ করেন না আমরাও করি না। জেল জুলুম নির্যাতনের শিকার আমরাও হয়েছি আপনারা ও হয়েছেন । ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিএনপি জামায়াতের নেতৃবৃন্দকে। কিন্তু জুলাই সনদ নিয়ে আপনারা অহেতুক বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তি পরিবেশ সৃষ্টি করেছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে কোন সন্দেহ নেই। শিক্ষকদের উদ্দেশ্য এমপি বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া নেতাদের দেশে ফেরত আসার স্বপ্ন দেখছেন। সেই কোন দিন বাস্তবায়ন হবে না।

নবাগত ইউএনও তকী ফয়সাল তালুকদার বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে সরকারের সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই। সকলকে নিয়ম নীতির মধ্যে চলার আহ্বান জানিয়ে বলেন আমার কোনো অনিয়ম থাকলে আপনারা আমাকে শুধরিয়ে দিবেন।
মতবিনিময় সভায় বাঘার আইন-শৃঙ্খলা, কৃষি, শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বিএনপি নেতা কামাল হোসেন,তফিকুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, তোজাম্মল হক, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, শামীম সরকার, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সাইফুল ইসলাম, এনসিপি নেতা বাদশা আলম, অধ্যক্ষ আব্দুর রব,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, পূজা উদযাপন পরিষদের নেতা অপূর্ব কুমার সাহা প্রমুখ । উপস্থিত ছিলেন,ডাঃ আসাদুজ্জামান আশাদ, ওসি সেরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামসহ শ্রেণী পেশার মানুষ।

একই দিন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বারি) আয়োজিত অবসর কালিন/মৃত্যু বরনকারি কর্মচারীদের চেক বিতরন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এমপি চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা, উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও রাজনৈতিক দল বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com