1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও পুরস্কার বিতরণী মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য ১৭ বছরের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় কলতাসুতী-মরিচ কাটা ধ্বংসের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই অটো ফাইন সিস্টেম, থাকছে ১,৪২৭ ক্যামেরার নজরদারি লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি-লুট, উপার্জন বন্ধে অসহায় ব্যবসায়ী শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে হতাহত, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন  করেন  স্বরাষ্ট্রমন্ত্রী

বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

reporter , মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা (নীলফামারী)
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ

‘আসুন, আমি-আপনি সবাই মিলে সুশাসন প্রতিষ্ঠা করি’—এই আহ্বান জানিয়ে নীলফামারীর ডিমলায় সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন ও সংস্কারকাজে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এমপি আব্দুস সাত্তার বলেন, মাদ্রাসাটির সার্বিক অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। প্রতিষ্ঠানের আশপাশের জমি বিনিময়ের মাধ্যমে মাদ্রাসার জায়গা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি টয়লেট মেরামত, উত্তর পাশের ঘর সংস্কার এবং পূর্ব পাশে নির্মাণাধীন ভবনে জানালা স্থাপনসহ প্রয়োজনীয় বিভিন্ন উন্নয়নকাজ করা হবে।
তিনি বলেন, মাদ্রাসাটির জন্য একটি চারতলা ভবন নির্মাণের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট পর্যায়ক্রমে নিরসন করা হবে।
২০ লাখ টাকা বরাদ্দের বিষয়ে এমপি আব্দুস সাত্তার বলেন, “মাদ্রাসার উন্নয়নে যে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এর একটি টাকাও আমাকে কিংবা আমার দলের কোনো লোককে দিতে হবে না। উন্নয়নের টাকা উন্নয়ন কাজেই ব্যয় করতে হবে।”
তিনি আরও বলেন, বালাপাড়া এলাকায় ইতোমধ্যে ১৯ লাখ টাকার একটি উন্নয়ন বাজেট দেওয়া হয়েছে। ওই অর্থ বরাদ্দের ক্ষেত্রেও কাউকে কোনো টাকা দিতে হয়নি। বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরীও এ বিষয়ে তার সততার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান তিনি।
প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের দুরবস্থার কথা তুলে ধরে এমপি আব্দুস সাত্তার বলেন, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের এমন বেহাল অবস্থা কেন—এ প্রশ্নের জবাব খুঁজে দেখা প্রয়োজন। বছরের পর বছর অনেকে প্রতিষ্ঠানটির অবস্থা দেখেছেন, কিন্তু কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এখন আর অবহেলা নয়; সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটির উন্নয়নে কাজ করতে হবে।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগাতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়নকাজ বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাদ্রাসার সভাপতি ও আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, সহকারী সেক্রেটারি ও পাগলাপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল মোনায়েম।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com