1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য ১৭ বছরের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় কলতাসুতী-মরিচ কাটা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও পুরস্কার বিতরণী মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য ১৭ বছরের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় কলতাসুতী-মরিচ কাটা ধ্বংসের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই অটো ফাইন সিস্টেম, থাকছে ১,৪২৭ ক্যামেরার নজরদারি লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি-লুট, উপার্জন বন্ধে অসহায় ব্যবসায়ী শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে হতাহত, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন  করেন  স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য ১৭ বছরের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় কলতাসুতী-মরিচ কাটা

reporter মোঃ বশির উদ্দিন
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলতাসুতী-মরিচ কাটা এলাকার প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘ ১৭ বছরেও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

‎স্থানীয়দের অভিযোগ, মাজার রোড হয়ে মান্নান কলেজ, কাঠালতলা থেকে বড়টেক হয়ে টেঙ্গুড়ী পর্যন্ত যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই পথে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবী, কলকারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ চলাচল করেন।

‎বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা, জলাবদ্ধতা ও বড় বড় গর্তের কারণে পথচারী ও যানবাহন চালকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎এলাকাবাসীর দাবি, শিমুলিয়া ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হলেও ৮ নম্বর ওয়ার্ডের কলতাসুতী-মরিচ কাটা এলাকার এই গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত। মাত্র এক কিলোমিটার সড়কের কারণে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে।

‎স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের জন্য ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও সাভার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com