1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি-লুট, উপার্জন বন্ধে অসহায় ব্যবসায়ী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও পুরস্কার বিতরণী মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য ১৭ বছরের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় কলতাসুতী-মরিচ কাটা ধ্বংসের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই অটো ফাইন সিস্টেম, থাকছে ১,৪২৭ ক্যামেরার নজরদারি লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি-লুট, উপার্জন বন্ধে অসহায় ব্যবসায়ী শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে হতাহত, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন  করেন  স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি-লুট, উপার্জন বন্ধে অসহায় ব্যবসায়ী

reporter জাহিদুর রহিম,চন্দ্রগঞ্জ 
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে লুটপাটসহ বেলায়েত হোসেন কিরন নামে এক ব্যবসায়ীকে হত্যার হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। প্রায় ২ মাস দোকান বন্ধ থাকায় উপার্জন বন্ধ হয়ে পরিবার নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী কিরন ও জমির ইজারাদার মারজাহান বেগম সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। ভুক্তভোগী ব্যবসায়ী কিরন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার বাসিন্দা। প্রায় এক যুগ ধরে কিরন ভবানীগঞ্জের ওই দোকানটিতে ব্যবসা করে আসছেন।

সংবাদ সম্মেলনে বেলায়েত হোসেন কিরন বলেন, সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার খুরশিদ, তার ভাই ফারুক, মোহন, আলমগীর, জাহাঙ্গীর ও নুরু আমার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দেওয়ায় তারা ১৯ জুন আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। আমার প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ও আমাকে বেদম পিটিয়ে আহত করে। তারা আমাকে ফের মারধরসহ হত্যার হুমকি দিয়ে আসছে। প্রায় ২ মাস আমার দোকান বন্ধ, আয়-উপার্জনও বন্ধ। পরিবার নিয়ে আমি এখন অসহায়ভাবে জীবনযাপন করছি। থানা পুলিশ দোকানটি আমাকে খুলে দেওয়ার জন্য বলেছে। এরমধ্যে তারা দোকানের সামনে ২ হাজার ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।

জমির ইজারাদার মারজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ১৯৮৪ সাল থেকে জমিটি (বিপি সম্পত্তি) ইজারা নিয়ে আমরা ভোগ দখল করছি। হঠাৎ করে খুরশিদরা এসে ভাড়াটিয়ার ওপর হামলা করে দোকানটি দখল করার চেষ্টা করে। এখন দোকানটি বন্ধ। দোকানটি খুলে দিতে আমি সবার কাছে অনুরোধ জানাই।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার প্রাক্তন সেনা সদস্য নুরনবীর নামে জমিটি (সরকারি বিপি সম্পত্তি) ইজারা রয়েছে। সেখানে একটি দোকান রয়েছে। লক্ষ্মীপুর পৌর শহরের কিরন দোকানটি ভাড়া নিয়ে লেপ-তোশকের ব্যবসা করে আসছেন। হঠাৎ করে খুরশিদসহ তার ভাইয়েরা জমিটি তাদের দাবি করে। তবে কাগজপত্র অনুযায়ী এটি নুরনবীর নামেই রয়েছে।

বক্তব্য জানতে চাইলে মো. খুরশিদ বলেন, জমিটি আমাদের খরিদকৃত। এ ঘটনায় থানায় কিরন অভিযোগ দিয়েছে। কিন্তু বৈঠক ডাকলে সে থানায় যায় না। তাকে হুমকি-ধমকি, মারধর ও লুটপাটের অভিযোগ মিথ্যা

এদিকে গত ২ জুলাই বেলায়েত হোসেন কিরন তার দোকান বুঝে পেতে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ সুপার এ ঘটনায় ব্যবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। তবে নির্দেশনার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও কোন ব্যবস্থা নেয়নি থানা পুলিশ।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি নিয়ে একাধিকবার বসা হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা ছিল। এছাড়া দোকান বুঝিয়ে দিতেও বলা হয়েছে। যেহেতু দোকান বুঝিয়ে দেয়নি, এনিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com