1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী আজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক মহিষ বিক্রির টাকা নিয়ে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু গুনীজন সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী গোদাগাড়ীতে গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন ও বরিশাল উওর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মাতার মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান সম্পন্ন: হাজারো মানুষের ঢল ভোলা সদর অ্যাডভোকেট পরিচয়ে কাল্পনিক মামলা! ভোলায় ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা পেলেন নারী  চালক-হেলপারসহ  গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ মায়ানমারে পাচারকালে ৬ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী আজ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

আজ ৬ই সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের ২৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। রহস্যজনক তার এই মৃত্যুর ২৭ বছর পেরিয়ে গেলেও এখনো জানা সম্ভব হয়নি এর আসল কারণ।

অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড এখনো রয়েছে ধোঁয়াশা। তিনি আত্মহত্যা করেছেন- এই মর্মে কয়েকবার তদন্ত সংস্থা তাদের প্রতিবেদনও দাখিল করেছে আদালতে। যদিও তার মা নীলা চৌধুরী এখনো সালমানের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ।

তার মতে, খুন করা হয়েছে এ সুপারস্টারকে। সিনেমা জগতে মাত্র তিন বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছিলেন তিনি।

জীবদ্দশায় মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন প্রয়াত এ অভিনেতা। তার উল্ল্যেখযোগ্য আরও কিছু সিনেমা হলো ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘বিক্ষোভ’, ‘মায়ের অধিকার’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখি’, ‘স্বপ্নের ঠিকানা’ ও ‘স্বপ্নের পৃথিবী’।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় অবস্থিত নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ইমন নামে অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com