1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বরিশালে ১৩৭ জুলাই শহীদের নামফলক স্থাপনের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ‎জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে মাদারীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গণমিছিল যানজটের নগরী থেকে স্বস্তির পথে নারায়ণগঞ্জ সেপ্টেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিসেম্বরে শেষ হবে পুরো প্রকল্প তাঁতশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে—বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম ময়মনসিংহে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক সভা বকশীগঞ্জে পানি নিষ্কাশনের অভাবে ৫ হাজার একর জমি পানির নিচে: সরেজমিনে বিএনপি নেতা শাকিল হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থদের মাঝে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড, মেয়ের পিতাকে অর্থদণ্ড পিতার স্বপ্ন পূরণে আইসিইউ উদ্বোধন করলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

বরিশালে ১৩৭ জুলাই শহীদের নামফলক স্থাপনের দাবি

reporter মো. শাখাওয়াত হোসেন,
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি, বরিশাল বিভাগ’-এর উদ্যোগে এবং সংগঠনটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন। এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ রিয়াজুল ইসলামের স্ত্রী মোসাঃ মরিয়ম, শহীদ মো. জাকিরের মা মোসাঃ হাওয়া, শহীদ রবিউল ইসলাম ফরাজীর স্ত্রী মোসাঃ তানিয়া, শহীদ মহিউদ্দিনের পরিবারের সদস্য মো. ইমন, এমদাদুল হকের পরিবারের সদস্য মোসাঃ হাচিনা, শহীদ রাসেল মাহমুদের পরিবারের সদস্য মিরাজ হাওলাদার, শহীদ মোসাঃ সুমাইয়ার পরিবারের সদস্য মো. সাগর, শহীদ মো. সুজনের পরিবারের সদস্য মো. সিরাজুল ইসলাম, শহীদ সাজিদ হাওলাদারের পরিবারের সদস্য সুলতান হাওলাদার, শহীদ সিয়ামের ভাই রাসেল, মাজহাবিব ইসলাম নাঈম, বিএম কলেজের সাবেক সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ এবং রহমাতুল্লাহ সাব্বির।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, শহীদ পরিবারের ত্যাগ ও জুলাই চেতনা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বরিশাল বিভাগের ১৩৭ জন জুলাই শহীদের স্মরণে স্থায়ী নামফলক স্থাপনের দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা। শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের মর্যাদা রক্ষা করা আমাদের সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব।”
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com