1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ‎জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে মাদারীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গণমিছিল

ময়মনসিংহে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক সভা

reporter আরিফ রব্বানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ

ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা আগষ্ট) সকাল ১০:৩০ স্থানীয় সরকার বিভাগ ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ,ময়মনসিংহে বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং বাস্তবসম্মত করণীয় নির্ধারণ করা এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন-গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। এটি স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আদালতের মামলার চাপ কমাতে সহায়তা করে। সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, জনবান্ধব, টেকসই ও স্থায়ীত্বশীল করার লক্ষ্যে সকলের প্রতি আহবান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ -৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমান,স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. শাহেদ মোস্তফা।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (অ.দা.)জন কেনেডি জাম্বিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউএনডিপি’র জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, প্রোগ্রাম এনালিস্ট শংকর পাল, প্রজেক্ট এনালিস্ট মো: শাহাদাত হোসেন।

সভায় ময়মনসিংহ বিভাগের গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়,উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। সভায় মূল অংশগ্রহণকারীদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা তথ্য অফিসারবৃন্দ, ডিআরটি সদস্যবৃন্দ, ভিসিএমসি সদস্যবৃন্দ ও ডিস্ট্রিক্ট ম্যানেজারগণসহ উপস্থিত ছিলেন অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com