1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড, মেয়ের পিতাকে অর্থদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড, মেয়ের পিতাকে অর্থদণ্ড

reporter শাহীন সুলতানা
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সময়োপযোগী হস্তক্ষেপে বন্ধ হয়েছে ৮ম শ্রেণির এক কিশোরী ছাত্রীর বাল্যবিবাহ। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের পিতাকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামদী ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মো. গাজীউর রহমানের ছেলে সৌদি প্রবাসী আব্দুল মান্নান (৪৭) ও মোছা. নাসিমা বেগম (৪০) দম্পতির ১৩ বছর বয়সী মেয়ে স্থানীয় আগরপুর দিশারী প্রি-ক্যাডেট স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ইসরাতুল জান্নাতের সাথে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার মধ্য গজারিয়া (ছোট গজারিয়া) গ্রামের মো. মাহফুজ আহমেদ অন্তরের (২২) বিবাহের প্রস্তুতি চলছিল। বাড়িতে প্যান্ডেল টাঙিয়ে অতিথিদের আপ্যায়নের কাজও চলছিল এবং সবাই বরযাত্রীর অপেক্ষায় ছিলেন।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। জিজ্ঞাসাবাদে কনের বাবা-মা স্বীকার করেন যে, তাদের ১৩ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে তার খালাতো ভাইয়ের বিয়ের আয়োজন করা হযেছে।

কনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় এটি ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর সুস্পষ্ট লঙ্ঘন। অভিভাবক কর্তৃক অপ্রাপ্তবয়স্ক সন্তানের বিবাহ আয়োজনের অপরাধ প্রমাণিত হওয়ায় আইনের ৮ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার কনের বাবা আব্দুল মান্নানকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। একই সাথে কনে ১৮ বছর বয়সে পদার্পণ না করা পর্যন্ত বিবাহ দেবেন না মর্মে অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা আদায় করা হয়।

এসময় কুলিয়ারচর থানার কর্তব্যরত এসআই অর্পণ বিশ্বাস, ভ্রাম্যমাণ আদালতের ফেসকার মো. ওবায়দুল্লাহ, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. আলী সোহেল ও লোকমান হোসাইন সহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার জানান, বাল্যবিবাহ সামাজিক ব্যাধি এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। শিশু ও কিশোরীদের সুরক্ষায় এবং আইন প্রয়োগে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com