1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বরিশাল সিটি কর্পোরেশনকে পূবালী ব্যাংকের ৫ হাজার গাছের চারা হস্তান্তর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ের কৃতি সন্তান অলিউর রহমান আপেল পেট্রোবাংলার চেয়ারম্যান অটিজম স্পেক্ট্রাম ডিজওর্ডার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে হায়দার হাওলাদার সহকারী সম্পাদক নির্বাচিত রামগঞ্জের ভোলাকোটে ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ রাজপথের লড়াকু সৈনিক গুলিবিদ্ধ ৩ বার, ICU থেকে ফিরে আবার রাজপথে, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার হোসেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আব্দুস সালামকে দেখতে চায় তৃণমূল রাজশাহী-নওগাঁ মহাসড়কের ত্রিমোহনী মোড়ে আবারও সড়ক দুর্ঘটনা, আহত ২ বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময় নূর ডায়াগনস্টিক সেন্টারে সেবার মান নিশ্চিত ও সিরিয়াল বিড়ম্বনা নিরসনের আশ্বাস

বরিশাল সিটি কর্পোরেশনকে পূবালী ব্যাংকের ৫ হাজার গাছের চারা হস্তান্তর

reporter মো. শাখাওয়াত হোসেন
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ

পরিবেশ রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) ৫ হাজার গাছের চারা হস্তান্তর করেছে পূবালী ব্যাংক।

সোমবার (২০ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংক বরিশাল শাখার কর্মকর্তারা বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের হাতে আনুষ্ঠানিকভাবে এসব গাছের চারা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী এবং পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইদ্রিসুর রহমান। এছাড়াও সিটি কর্পোরেশন ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল নগর গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com