1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বরিশাল জেনারেল হাসপাতালে মুয়াযযম হোসাইন হেলাল, শুনলেন রোগীদের সমস্যার কথা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানা ফটকে বৃদ্ধের মৃত্যু ওসমানীনগরে আ.লীগ নেতা আছান খাঁ গ্রেপ্তার গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ কিশোরগঞ্জ কাশিমপুরে ছাত্র আন্দোলনে হামলা: ৩ আসামিসহ গ্রেপ্তার ৯ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পলাতক বখাটে কিশোর আসিফ গ্রেপ্তার কুতুবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মাস্টার খালেদা জিয়ার জন্মদিনে লালমনিরহাটে মানবিকতার ব্যতিক্রমী আয়োজন ইসলামি ব্যাংক কর্মচারী কল্যান ইউনিয়ন ( সিবিএ) ২০২৬ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বরিশাল জেনারেল হাসপাতালে মুয়াযযম হোসাইন হেলাল, শুনলেন রোগীদের সমস্যার কথা

reporter মো: শাখাওয়াত হোসেন, বরিশাল
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ

বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শনিবার (১৫ আগস্ট) তিনি হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়েও জানতে চান। রোগীরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তার কাছে তুলে ধরেন।

পরিদর্শনকালে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন। হাসপাতালের চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, রোগীদের সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে রোগীদের সেবা দিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও নিম্নআয়ের মানুষের প্রতি আরও আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কর্মপরিবেশের উন্নয়নের পাশাপাশি রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা জরুরি।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, কোতয়ালী উত্তর থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসান, ১৯ নম্বর ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমানসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। হাসপাতাল পরিদর্শন শেষে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com