1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বগুড়ায় মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রশিক্ষণ সনদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে প্রদান করেন দৈনিক ঘোষণ’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী

বগুড়ায় মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও হাটকড়ই ডিগ্রি কলেজে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সাবগ্রাম, বগুড়ার উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হাটকড়ই ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ ছাড়া হাটকড়ই ডিগ্রি কলেজে আয়োজিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ডি. ইঞ্জিনিয়ার পলিন হাসান।

মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আ.ন.ম. নাজমুল সাদাত। অন্যদিকে হাটকড়ই ডিগ্রি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. মোতাহারুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, সরকারের মাদকবিরোধী চলমান অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com