দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিরোধের ঘোষণা দিয়ে মোটরসাইকেল র্যালি করেছে ফুলবাড়ী পৌর যুবদল। মঙ্গলবার (২৩ জুন) শহরের বিভিন্ন সড়কে এ র্যালি অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে যুবদলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে
প্রতিরোধ র্যালীর বিষয়ে মানিক মন্ডল বলেন, আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান নেবেন। তারা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের কর্মসূচি পালনের চেষ্টা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন। র্যালিতে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।