1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঘোড়াঘাটে জুয়ার আসর ভাঙতে তিন থানার সমন্বিত অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ টিপু সুলতান সাভারে ট্রাফিক চেকপোস্টে হয়রানির অভিযোগ, সরকারি কর্মচারীর কাছ থেকে টাকা আদায়ের দাবি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত টাকা দিলে যখন তখন স্বজনদের সঙ্গে হাজতির দেখা মিলে  ঘোড়াঘাটে জুয়ার আসর ভাঙতে তিন থানার সমন্বিত অভিযান ফরিদপুরে বিএডিসির গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদন প্রশিক্ষণ  গোডাউনেই নষ্ট হচ্ছে পাট : ৯ মাস ধরে রপ্তানি বন্ধ, বেকারত্বের মুখে ১০ হাজার শ্রমিক লালমোহনে বালুবাহী ট্রাকসহ ধসে পড়ল ঝুঁকিপূর্ণ ব্রিজ, চালক নিহত ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, চালক রক্তাক্ত, সাময়িক বন্ধ

ঘোড়াঘাটে জুয়ার আসর ভাঙতে তিন থানার সমন্বিত অভিযান

reporter ঘোড়াঘাট, প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ

দিনাজপুর ঘোড়াঘাট ও নবাবগঞ্জ এবং রংপুরের পীরগঞ্জ থানার সীমান্তবর্তী করতোয়া নদীর বিস্তীর্ণ চরাঞ্চল এখন জুয়ার নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে প্রকাশ্যে বসছে লাখ লাখ টাকার জুয়ার আসর। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান পরিচালিত হলেও কিছু সময়ের বিরতির পরই আবার শুরু হচ্ছে জুয়ার কার্যক্রম। স্থানীয়দের দাবি, তিন থানার সমন্বিত ও একযোগে পরিচালিত যৌথ অভিযান ছাড়া এই চক্র নির্মূল করা সম্ভব নয়।

স্থানীয়দের দাবি, তিন থানার সীমান্ত এলাকায় বিস্তীর্ণ চরাঞ্চল হওয়ায় এককভাবে কোনো একটি থানার পক্ষে এই জুয়ার চক্র নির্মূল করা কঠিন। তাই বিচ্ছিন্ন অভিযান নয়, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও পীরগঞ্জ থানার পুলিশের সমন্বয়ে একযোগে পরিকল্পিত অভিযান পরিচালনা করলে জুয়ার আসর ভেঙে দেওয়া সম্ভব হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকার বাসিন্দা জানান, প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চরাঞ্চলে শত শত মানুষের সমাগম ঘটে। দূর-দূরান্ত থেকেও জুয়াড়িরা সেখানে আসে।

তারা আরও বলেন, শুধু অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করলেই সমস্যার সমাধান হবে না। জুয়ার মূল হোতা, অর্থদাতা এবং পরিচালকদের আইনের আওতায় এনে নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, তিন থানার যৌথ পরিকল্পনা, গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত সমন্বিত অভিযান পরিচালনা করা হলে সীমান্তবর্তী চরাঞ্চলে গড়ে ওঠা জুয়ার এই অভয়ারণ্য ভেঙে দেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, করতোয়া নদীর দুর্গম চরাঞ্চলের সুযোগ নিয়ে জুয়ার আসর পরিচালিত হচ্ছে। জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এর আগে একাধিক অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে মামলা করা হয়েছে। তবে স্থায়ীভাবে এ কার্যক্রম বন্ধ করতে তিন থানার সমন্বিত ও নিয়মিত যৌথ অভিযান প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com