1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ টিপু সুলতান সাভারে ট্রাফিক চেকপোস্টে হয়রানির অভিযোগ, সরকারি কর্মচারীর কাছ থেকে টাকা আদায়ের দাবি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত টাকা দিলে যখন তখন স্বজনদের সঙ্গে হাজতির দেখা মিলে  ঘোড়াঘাটে জুয়ার আসর ভাঙতে তিন থানার সমন্বিত অভিযান ফরিদপুরে বিএডিসির গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদন প্রশিক্ষণ  গোডাউনেই নষ্ট হচ্ছে পাট : ৯ মাস ধরে রপ্তানি বন্ধ, বেকারত্বের মুখে ১০ হাজার শ্রমিক লালমোহনে বালুবাহী ট্রাকসহ ধসে পড়ল ঝুঁকিপূর্ণ ব্রিজ, চালক নিহত ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, চালক রক্তাক্ত, সাময়িক বন্ধ

সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

reporter স্টাফ রিপোর্টর, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ

সুনামগঞ্জের প্রান্তিক কৃষকদের কৃষি কাজে আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ করা হয়েছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ব্র্যাকের নর্থইস্ট বিভাগের সুনামগঞ্জ-২ অঞ্চলে সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে আধুনিক কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফসলের ফলন বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে কৃষি খাতকে আরও এগিয়ে নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মেহেদী হাসান, সিনিয়র অফিসার বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট এস. এম. মফিজুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা মো. নূর এবং উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আবুল হাসিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হাসানুজ্জামান সরকার। তিনি পুরো আয়োজনটি সুন্দরভাবে পরিচালনা করেন। বক্তারা আরও বলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষের পাশে থেকে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ সেই ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সুনামগঞ্জের কৃষি খাতে নতুন মাত্রা যোগ করবে।

পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট পেয়ে স্থানীয় কৃষকরা আনন্দ প্রকাশ করেন এবং ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা জানান, এসব আধুনিক কৃষি উপকরণ তাদের কৃষিকাজকে আরও সহজ ও কার্যকর করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com