1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
​ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

​ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

reporter ​মোঃ ইসমাইল হোসাইন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) 
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং চোরাচালান প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে সভায় মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক প্রতিনিধিরা।
​বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।
​এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, এনসিপি নেতা নাজমুল ফেরদৌস লাভলু, কাশিপুর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, বিজিবি প্রতিনিধি, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী আনন্দ এবং ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাহফুজ।
​সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি ও পুলিশের টহল জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com