1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ

পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ণ
পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে ২০২৪ এসএসসি ও সমমানের পরীক্ষা

ডেস্ক নিউজ

আগামী ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ থেকে অনুষ্ঠেয় পরীক্ষার সময় ৩ ঘন্টা।

আজ বাংলাদেশ আন্তঃ শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী হবে। সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে গত ২০২১, ২০২২ ও ২০২৩ বছরে (চলতি বছর) সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে। এ সময় পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com