মানবিক মানুষ ও সুস্থ ধারার রাজনীতিবিদ ,পুরান ঢাকার সফল সংগঠক, সমাজসেবক ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের সভাপতি, ধোলাইখাল পুকুর পাড়
মার্কেট সমিতির সভাপতি এবং ঢাকা জেলা ট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কবির হোসেন কবিরকে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল ডিজেসি এর উপদেষ্টা মনোনীত করা হয়েছে।সংগঠনের এক জরুরী সভায় গতকাল মঙ্গলবার সভার সম্মতিক্রমে এক প্রেস বিজ্ঞপ্তিতে কবির হোসেন কবিরকে ডিজেসির উপদেষ্টা অনুমোদন দেন। সংগঠনের সভাপতি ইকরামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক মো, মোস্তাফিজুর রহমান মোস্তাক এছাড়াও কবির হোসেন কবির ওল্ড ঢাকা নাগরিক সমাজের
সহ- সভাপতি সহ অসংখ্য সামাজিক,রাজনীতিক ও ক্রীড়া সংগঠনে জড়িত থেকে পুরান ঢাকার ৪১ নং ওয়ার্ড সহ নারিন্দা, ধোলাইখাল এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সংগঠনকে আরো বেগবান ও গতিশীল করার জন্য কবির হোসেন কবিরকে মনোনীত করা হয়। কবির হোসেন কবিরকে ডিজেসির উপদেষ্টা মনোনীত হওয়ায়
ওল্ড ঢাকা নাগরিক সমাজের সভাপতি হাজী আব্দুর রউফ ও মহাসচিব মো: মাহতাবউদ্দিন সানি মাহতাব শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।