1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অভিযানে আটক ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ঘিরে পটিয়ায় বিএনপির কঠোর অবস্থানের ঘোষণা ই-মেইলে তথ্য চাইতেই ৩৪ হাজার ২০০ টাকার বিল, কী বলছে আইন? ৫৩ দিন পর উদ্ধার পুলিশ কনস্টেবলের কিশোরী কন্যা গাজীপুরে আসন্ন এইচএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের’ বিরুদ্ধে পুলিশি তদন্ত ও মামলা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নালিতাবাড়ী থানার আশরাফুজ্জামান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মুকসুদপুরে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ও পৌরসভা শাখার যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সামাজিক বৃক্ষরোপণ কার্যক্রম রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

reporter গোলাম মর্তুজা,পাঁচবিবি 
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ রাশেদুল ইসলাম জনি (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাশেদুল ইসলাম জনি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেনতারা (নওদা) গ্রামের বাসিন্দা। তিনি মোঃ আব্দুল রশিদের ছেলে।

২৩ জুন (মঙ্গলবার)  আনুমানিক ৯টা ১০ মিনিটে নিজ বাড়ি থেকে পাঁচবিবি বাজারে যাওয়ার পথে উপজেলার নাঙ্গলহাটি এলাকায় একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে ট্রাকের নিচে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী মোঃ আবু জাফর জানান, “আমরা রাস্তার পাশে বসে ছিলাম। রাশেদুল ট্রাকটিকে ওভারটেক করতে গেলে হঠাৎ মোটরসাইকেল স্লিপ করে পড়ে যায়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বলেন হাফিজ মোঃ রায়হান বলেন,লাঙ্গলহাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সংশ্লিষ্ট গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com