1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু

reporter ‎​মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ (জামালপুর) 
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভী পাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় পানি নিষ্কাশনের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর উর্বর কৃষিজমি দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে। জলাবদ্ধতার কারণে এসব জমিতে কোনো ধরনের ফসল আবাদ করতে না পেরে চরম দুর্ভোগ ও বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছিলেন স্থানীয় কৃষক ও সাধারণ এলাকাবাসী।
‎​কৃষকদের এই দীর্ঘদিনের দুর্ভোগের কথা শুনে গত ১ আগস্ট (শনিবার) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পানিবন্দী ওই এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার চিত্র নিজ চোখে দেখেন। পরিদর্শনের সময় তিনি দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আশ্বাস দিয়েছিলেন।
‎​প্রতিশ্রুতি দেওয়ার মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই, আজ নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পানি নিষ্কাশন ও কচুরিপানা পরিষ্কারের কাজ সরাসরি বাস্তবায়ন করেন বিএনপি নেতা সাইফুল ইসলাম তালুকদার শাকিল। তিনি নিজে পানিতে নেমে স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে দ্রুত নিষ্কাশন পথ পরিষ্কারের কাজ পরিচালনা করছেন। নেতার এমন তাৎক্ষণিক ও যুগান্তকারী পদক্ষেপে জলাবদ্ধ এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
‎​এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় ভুগে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। কিন্তু গতকাল পরিদর্শনে এসে আজকেই বাস্তবে এই সমস্যার সমাধানে যেভাবে বিএনপি নেতা শাকিল উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com