1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটুয়াখালী সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা, মনির খান আর নেই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে মিস্টার ডিআইওয়াই এর ১৭তম বিক্রয়কেন্দ্র উদ্বোধন বাপা’র ‎জীববৈচিত্র্য রক্ষায় আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও আটোয়ারী উপজেলা কমিটি গঠিত আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচারণা মহাখালী সাততলা এলাকায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীর দোকান উচ্ছেদের অভিযোগ মহিলা দলের সভাপতির বিরুদ্ধে সরকারি অফিস নাকি আবাসিক ভবন? জুলাই গণঅভ্যুত্থান দিবস: চৌদ্দগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফেসবুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতিকে নিয়ে ‘অপপ্রচার’ কুষ্টিয়ায় নদী দেখতে গিয়ে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে দিনব্যপী বর্ণাঢ্য আয়োজন

পটুয়াখালী সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা, মনির খান আর নেই

reporter মোহাম্মাদ কবির,পটুয়াখালী
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মনির (মনির খান) মারা গেছেন। বুধবার ৫ আগস্ট বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাবন্দি থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। টানা প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মারা যান।
মনির খান পটুয়াখালী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৫ সালে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল এবং দীর্ঘ সময় কারাভোগের পর সম্প্রতি তিনি জামিন লাভ করেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীনই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, তার মরদেহ পটুয়াখালী উপজেলার মাঠে ৬ আগস্ট ২০২৬ সকাল ১০ ঘটিকার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে , এবং নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com