1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও কবিতা আবৃত্তি  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও কবিতা আবৃত্তি 

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ

নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদ আয়োজন করে এক বর্ণাঢ্য আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা”।

রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিচার বিভাগ, গণমাধ্যম, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের মাননীয় বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া, বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউদ্দৌলা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বিবিসি নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান, রোটারিয়ান অ্যাডভোকেট আলোয়া বেগম লাকি, মো. সাবিক আহমেদ রনি, এস এম আজাদ হোসেন, মো. হোসেন আহমেদ,এডভোকেট খান চমন ই এলাহী, আবৃত্তিশিল্পী সবুজ রায়, এম. ইরফান উদ্দিন ইভো, রবিউল ইসলাম রবি, সানোয়ার খান, শেখ আসাদুজ্জামান আজম এবং আমিনা আরাফাত শিমাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া। বক্তারা নেলসন ম্যান্ডেলার আদর্শ, মানবতা, ন্যায়বিচার এবং তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি আলোচনা, গুণীজন সম্মাননা প্রদান এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com