1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীতে শিশুকন্যা হত্যাকাণ্ডে মরদেহ উদ্ধার, অভিযুক্ত পলাতক ও ৩ জন আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ গাজীরভিটায় আশিক মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ: প্রকৃত ঘটনা আড়ালের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট, রাজধানী বেকারিসহ দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে শিশুকন্যা হত্যাকাণ্ডে মরদেহ উদ্ধার, অভিযুক্ত পলাতক ও ৩ জন আটক

reporter নালিতাবাড়ী ,শেরপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ৯ মে, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা-এর রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় টয়লেট থেকে সানজিদা (৭) নামে এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানজিদা উপজেলার পানিহাতা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে। তার মা জামেনা বেগম মারা যাওয়ার পর থেকে সে নানীর বাড়িতে থাকত। গত বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরবর্তীতে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ শিশুটিকে শেষবার কালাকুমা এলাকার চাঁন মিয়া ওরফে চাঁনু পাগলার ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে দেখা গিয়েছিল। এরপর তার খালা সখিনা বেগম অভিযুক্তের বাড়িতে গিয়ে খোঁজ নিলে এলাকাবাসীও সেখানে জড়ো হয়ে চাপ সৃষ্টি করেন।

একপর্যায়ে পলাতক বিল্লাল হোসেন মোবাইল ফোনে স্বীকার করে বলে— সে শিশুটিকে হত্যা করে বাড়ির টিনশেড বাথরুমে রেখে গেছে। পরে শুক্রবার (৮ মে) দুপুরে স্থানীয়রা ওই বাথরুম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বিল্লাল হোসেনের বাবা চান মিয়া ওরফে চাঁনু পাগলা, মা তহরণ এবং ছোট বোন রাবেয়া বেগমকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত বিল্লাল হোসেন এখনো পলাতক রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com