1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ টিপু সুলতান সাভারে ট্রাফিক চেকপোস্টে হয়রানির অভিযোগ, সরকারি কর্মচারীর কাছ থেকে টাকা আদায়ের দাবি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত টাকা দিলে যখন তখন স্বজনদের সঙ্গে হাজতির দেখা মিলে  ঘোড়াঘাটে জুয়ার আসর ভাঙতে তিন থানার সমন্বিত অভিযান ফরিদপুরে বিএডিসির গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদন প্রশিক্ষণ  গোডাউনেই নষ্ট হচ্ছে পাট : ৯ মাস ধরে রপ্তানি বন্ধ, বেকারত্বের মুখে ১০ হাজার শ্রমিক লালমোহনে বালুবাহী ট্রাকসহ ধসে পড়ল ঝুঁকিপূর্ণ ব্রিজ, চালক নিহত ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, চালক রক্তাক্ত, সাময়িক বন্ধ

নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ

‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর উদ্যোগে  গত ২১ জুন ২০২৬ ইং, রবিবার বিকেল ৪:৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যকলা ভবনের সেমিনার কক্ষে (লিফট-৬), সেগুনবাগিচা, ঢাকায় “নারী ও শিশুদের অধিকার রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস. এম. মোমোর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপীল বিভাগের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক হেলাল খান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী খান। জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের সহ-সভাপতি শিমা পুস্প, ইলোরা ইয়াসমিন মুক্তি, নারীনেত্রী রোকেয়া হাশেম, সৈয়দা সোনিয়া খাতুন, কাজী নিরুতাজ বেগম, মুক্তা পারভীন, নোয়ারা বেগম, সৈয়দা তাজনাহার কাজল, ফাহিমা সুলতানা পারভীন, সাদিকা তামান্না, আনোয়ারা খাতুন, মাসুমা আক্তার ভূইয়া, তাসনিমা পারভীন, ফারজানা রিমি প্রমুখ।

গোলটেবিল বৈঠকে বর্তমান সমাজে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, তাদের ওপর সহিংসতা প্রতিরোধ এবং অধিকার বাস্তবায়নে সামাজিক ও আইনি সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা ও অধিকার রক্ষা কেবল কোনো নির্দিষ্ট সংস্থার কাজ নয়, বরং এর জন্য রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি ও মানসিক সহায়তা প্রদানের ওপর জোর দেওয়া হয়। “নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে পারলে একটি সুস্থ ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। এই লক্ষ্য অর্জনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com