1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

reporter নড়াইল প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নড়াইল সদর পৌরসভার পাসপোর্ট অফিস নতুন বাস টার্মিনাল এলাকায় বৃক্ষ রোপন করে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক ও বিছালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেমায়েত হোসেন ফারুক।
নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলামের এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন
নড়াইল জেলা বি এনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড: এস এম মাহবুব মোর্শেদ জাপল।
নড়াইল জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির,নড়াইল সদর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ হেকমত আলী,সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোরাদ হোসেন, সদস্য সচিব মোঃ নিয়াজ আহমেদ,লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন।লোহাগড়া পৌর কৃষক দলের আহবায়ক নাজমুল হুদা। লোহাগড়া উপজেলা কৃষক দল নেতা নেতা মাহবুবুর রহমান।
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য ওবায়দুর রহমান,নড়াইল সদর পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মাহফুজুর রহমান খান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাইজ পাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এস এম স্বপন বাবলু, সাধারণ সম্পাদক ইনামুল কবির,হবখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ বাকা মোল্যা,বাঁশ গ্রাম ইউনিয়ন কৃষক দল নেতা আরিফুর রহমান।
মল্লিকপুর ইউনিয়ন বি এন পির প্রচার সম্পাদক মোঃ সোহাগ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৃক্ষরোপন কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে মোঃ হেমায়েত হোসেন ফারুক সহ বক্তারা বলেন, আগামী পাঁচ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষক দলের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো নড়াইলেও এ কর্মসূচি শুরু হয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বক্তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com