1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বালাসূতি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার( CHCP) এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ। ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ গাছের চারা বিতরণ, দুই বিদ্যালয়ে ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড প্রদান ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের রমরমা ব্যবসা, পাতা প্রতি নেওয়া হচ্ছে ২০-৫০ টাকা পটিয়ায় দুর্গম পাহাড়ে ডিবি পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ দিবস-২০২৬ উপলক্ষে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী আয়োজন। পেকুয়ার মেহেরনামায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক আধুনিক জিয়াহল নির্মানের দাবিতে উন্নয়ন কমিটির মানববন্ধন কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বালাসূতি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার( CHCP) এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর

reporter মোঃ দেলোয়ার হোসেন
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বালাসূতি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার( CHCP) এর বিরুদ্ধে সময়মতো না আসা ও রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগপত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, বীরতারা ইউনিয়নের বালাসূতি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) এর বিরুদ্ধে ৩টি প্রধান অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকার কথা থাকলেও CHCP প্রায়ই ১-১২টার দিকে আসেন এবং ২টার আগেই চলে যান। জরুরি সময়ে রোগীরা সেবা পান না।
বিনামূল্যে দেওয়া প্যারাসিটামল, স্যালাইন, গ্যাসের ট্যাবলেটসহ বিভিন্ন ওষুধ দেন না এ বিষয়ে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত CHCP এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।তিনি বলেন আমি প্রতিদিন সকাল ১০:০০ অফিসে আসি । ওষুধের কোনো ঘাটতি নেই। কিছু লোক ব্যক্তিগত আক্রোশ থেকে আমার নামে বদনাম করছে।
তিনি আরও বলেন, “আমি চাই একটি সুষ্ঠু তদন্ত হোক। আমি নির্দোষ প্রমাণিত হব।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুন হাসান সাংবাদিকদের বলেন, বীরতারা কমিটি হেলথ কেয়ার প্রোভাইডার ভিজিট করে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিউনিটি ক্লিনিক জনগণের সম্পদ। এখানে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।
এলাকাবাসী কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম মনিটরিং এর জন্য একটি কমিউনিটি সাপোর্ট গ্রুপ” গঠন এবং মাসে অন্তত ২ বার উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শনের দাবি জানিয়েছেন।
কমিউনিটি ক্লিনিক গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল ভিত্তি। এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব ও প্রান্তিক মানুষ। তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষী-নির্দোষ নির্ধারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com