1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য: ব্রিটিশ মন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য: ব্রিটিশ মন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৩, ২:৩২ অপরাহ্ণ
ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন

নিউজ ডেস্ক

সফররত ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন আরো অধিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের সাথে কাজ করার জন্য তার সরকারের দৃঢ় আকাঙ্খা পুর্নব্যক্ত করছেন।

এখানে ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘বাজারে প্রবেশ ও বাণিজ্যের বাধাগুলো দূর করে পারস্পরিক সমৃদ্ধি জোরদারে আমি বাংলাদেশ সরকারের সাথে কাজ করার জন্য উন্মুখ।’

ব্রিটিশ মন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের লক্ষ্যে মঙ্গলবার ঢাকা সফরে আসেন ।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দৃঢ় ও স্থায়ী সম্পর্ক রয়েছে এবং গত এক বছরে দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’

ব্রিটিশ মন্ত্রী আজ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলীর সঙ্গে বৈঠক করেছেন।

ব্রিটিশ হাইকমিশন বলেছে, যুক্তরাজ্য বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং উভয় দেশের অর্থনীতির বিকাশ ঘটাবে।

২০২২ সালের শেষে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে পণ্য ও পরিষেবার মোট বাণিজ্য রেকর্ড পরিমাণ ৪.৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে।

বাংলাদেশী রপ্তানিকারকরা এখন আরও সহজ ও উদার রুলস অব অরিজিন অনুযায়ী অনেক দেশের উপকরণ ব্যবহার করে পণ্য উৎপাদন এবং যুক্তরাজ্যে শুল্কমুক্ত পণ্য রপ্তানি করতে পারে।

যুক্তরাজ্য বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পরবর্তী বিমান চলাচল কেন্দ্র হওয়ার আকাঙ্খার বাস্তবায়নে সহায়তা করার প্রস্তাব দিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com