1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

reporter আজিজুন নাহার, ডেমরা
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ

রাজধানীর ডেমরার সারুলিয়ায় দিনে দুপুরে ডেমরায় সাংবাদিক সাইফুল ইসলাম  রনজুর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরের দল। গত মঙ্গলবার দুপুরে পশ্চিম টেংরা সারুলিয়ার রশিদ মাস্টার কমপ্লেক্সের ৮ম তলার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম ব্যবসায়িক কাজে বাসায় তালা মেরে বাইরে যান। পরে ব্যবসার কাজ শেষ করে বাসায় ফিরে তিনি দেখতে পান, বাসার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

পরে ওয়ারড্রোব খুলে দেখতে পান, সেখানে রাখা দুটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, প্রায় আধা ভরি ওজনের একটি গলার চেইন এবং দুটি স্বর্ণের আংটি নেই। ভুক্তভোগীর ধারণা, তার অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা চোরেরা বাসার তালা খুলে ভেতরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় সাইফুল ইসলাম ডেমরা থানায় কয়েকজন অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দিনদুপুরে আবাসিক ভবনে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। চুরির ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। চুরির এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবাত ও নিন্দা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com