1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দশমিনায় ৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল নিখোঁজ অজ্ঞাত যুবকের মরদেহ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালকে আধুনিক মহানগর গড়তে কৌশলগত পরিকল্পনার উদ্যোগ কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ কবরস্থানের মাটি ভরাট ও মেরামতের কাজ শুরু করেছে অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম বরিশালে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

দশমিনায় ৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল নিখোঁজ অজ্ঞাত যুবকের মরদেহ

reporter মো. বেল্লাল হোসেন, দশমিনা
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ

পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের প্রায় ৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর তীরবর্তী কাটাখালী এলাকায় বিলের মধ্যে মরদেহটি ভাসতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেদিরহাট তেঁতুলিয়া নদীর তীরবর্তী কলাবাড়ি এলাকা থেকে এক যুবক নদী সাঁতরে এপারে আসার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসন, নৌপুলিশ ফাঁড়ি, দশমিনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়।

পরে দশমিনা ফায়ার সার্ভিসের সঙ্গে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।রোববার দুপুর ১টার দিকে তেঁতুলিয়া নদীর তীরবর্তী কাটাখালী এলাকায় বিলের মধ্যে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা দশমিনা নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। বর্তমানে নিখোঁজ যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় যুবক সিফাত জানান, দুপুরে বাড়ির সামনে তেঁতুলিয়া নদীর তীরবর্তী বিলের মধ্যে এক যুবকের মরদেহ দেখতে পান তিনি। পরে নৌপুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তাঁর ধারণা, জোয়ারের সময় মরদেহটি বিলের মধ্যে এসে আটকে যায় এবং ভাটার সময় আর নদীতে নামতে পারেনি।

দশমিনা নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক জানান, গত শুক্রবার সকালে কেদিরহাটের কলাবাড়ি এলাকায় তেঁতুলিয়া নদী সাঁতরে এপারে আসার সময় এক অজ্ঞাত যুবক নিখোঁজ হন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, নৌপুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

তিনি আরও জানান, রোববার দুপুরে কাটাখালী এলাকা থেকে এক যুবকের মরদেহ বিলের মধ্যে পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি গত শুক্রবার নিখোঁজ হওয়া যুবকের মরদেহ কি না, তা শনাক্তের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com