1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দল্টা বাজারে সরকারি জমি দখল করে ইমারত নির্মাণ, ইউএনওর নিষেধের পরও কাজ বন্ধ হয়নি ব্যবসায়ীদের ক্ষোভ। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

দল্টা বাজারে সরকারি জমি দখল করে ইমারত নির্মাণ, ইউএনওর নিষেধের পরও কাজ বন্ধ হয়নি ব্যবসায়ীদের ক্ষোভ।

reporter স্বপ্নীল চৌধুরী জাবেদ
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ

উপজেলার দলটা বাজারে সরকারি সম্পত্তি দখল করে প্রকাশ্য দিবালোকে ইমারত নির্মাণের অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন বাজারের ব্যবসায়ীরা।
দলটা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি সম্পত্তিতে প্রভাবশালী একটি মহল বীরদর্পে ইমারত নির্মাণ করে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ব্যবসায়ীরা আরও জানান, প্রায় দুই বছর আগে দলটা বাজারের সামনের কয়েকটি দোকানের ব্যবসায়ীদের উচ্ছেদের ভয়ভীতি দেখিয়ে একটি মহল মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, দলটা বাজারের প্রধান সড়কের পাশে প্রকাশ্য দিবালোকে সরকারি সম্পত্তিতে ইমারত নির্মাণের কাজ চলছে। বিষয়টি নিয়ে ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এতে দলটা বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত তদন্ত করে সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ নির্মাণকাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com