1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের অভিযোগে রংপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ টিপু সুলতান সাভারে ট্রাফিক চেকপোস্টে হয়রানির অভিযোগ, সরকারি কর্মচারীর কাছ থেকে টাকা আদায়ের দাবি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত টাকা দিলে যখন তখন স্বজনদের সঙ্গে হাজতির দেখা মিলে  ঘোড়াঘাটে জুয়ার আসর ভাঙতে তিন থানার সমন্বিত অভিযান ফরিদপুরে বিএডিসির গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদন প্রশিক্ষণ  গোডাউনেই নষ্ট হচ্ছে পাট : ৯ মাস ধরে রপ্তানি বন্ধ, বেকারত্বের মুখে ১০ হাজার শ্রমিক লালমোহনে বালুবাহী ট্রাকসহ ধসে পড়ল ঝুঁকিপূর্ণ ব্রিজ, চালক নিহত ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, চালক রক্তাক্ত, সাময়িক বন্ধ

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের অভিযোগে রংপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন,রংপুর
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রংপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর ও জেলা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মসূচিতে মহানগর ও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি ও এর নেতৃত্বকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য জনগণ গ্রহণ করছে না। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর পথ বেছে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক হলেও রাজনৈতিক শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন। জনগণ এখন সচেতন এবং তথ্য যাচাই করেই মতামত দেয় বলে তিনি উল্লেখ করেন।

এ সময় অন্যান্য বক্তারাও রাজনৈতিক সংস্কৃতিতে সৌহার্দ্য ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর ও জেলা যুবদল ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com