1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিজিটাল সংযুক্তি নারীর ক্ষমতায়নে অভাবনীয় ভূমিকা রাখছে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

ডিজিটাল সংযুক্তি নারীর ক্ষমতায়নে অভাবনীয় ভূমিকা রাখছে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সংযুক্তি নারী উদ্যোক্তা তৈরি করে নারীর ক্ষমতায়নে অভাবনীয় ভূমিকা রাখছে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে দেশে যে রূপান্তর ঘটছে তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে প্রত্যেকের জন্য ডিজিটাল দক্ষতা অর্জন করা অপরিহার্য।

মন্ত্রী আরো বলেন, দেশের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে পঞ্চম শিল্প বিপ্লবের দক্ষতা অর্জন করা। সে লক্ষ্যে সকলের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে।

মোস্তাফা জব্বার রাজধানীর এসএমই ফাউন্ডেশনে বৃহস্পতিবার রাতে ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘উই হেলপ’ নামের নারী উদ্যোক্তা বিষয়ক ডিজিটাল হাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্প সচিব জাকিয়া সুলতানা, ইউনিসেপের জেন্ডার ইকুইটি এন্ড সোস্যাল ইনক্লিউসন সেকশনের প্রধান চ্যায় চ্যায়, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়্যান লুইস, বাংলাদেশে কানাডা হাইকমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার রিতা হুকায়েম, সার্ক বিজনেস কাউন্সিল বাংলাদেশের প্রেসিডেন্ট মানতাশা আহমেদ, ইউনিসেপের প্রোগ্রাম ম্যানেজার সুধা গটি প্রমুখ বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নারী উদ্যোক্তাদের ৫ম শিল্প বিপ্লবের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, লাখ লাখ নারী উদ্যোক্তা ডিজিটাল কমার্সে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ কর্মসূচির বাস্তবায়নের জন্য স্মার্ট মানুষের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ২০০৮ সালের ১২ ডিসেম্বর ঘোষিত ডিজিটাল বাংলাদেশের ঠিকানা আমরা ২০২১ সালে অতিক্রম করেছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আরেকটি স্বপ্নের ঠিকানায় ২০৪১ সালের মধ্যে পৌঁছানোর অভিযাত্রা আমরা শুরু করেছি।

নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা, শিল্প-বাণিজ্য, প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের মেয়েরা এগিয়ে। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। এই জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার সুযোগ সৃষ্টির ফলে উন্নয়নের প্রতিটি সূচকে অভাবনীয় সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ডিজিটাল যুগের উপযোগী মানব সম্পদ তৈরিতে মায়েদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্য স্বর্ণের চেয়েও দামি। একটি প্লাটফর্ম থেকে বোধগম্য ভাষায় তথ্য সেবা পাওয়া এবং এই প্ল্যাটফর্মে যোগাযোগের সুযোগ থাকা অসাধারণ একটি কাজ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com