1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিএসসিসি' বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করে লালবাগে মার্কেট ভাঙ্গার অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

ডিএসসিসি’ বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করে লালবাগে মার্কেট ভাঙ্গার অভিযোগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চকবাজার থানাধীন লালবাগ মৌজায় নলগোলা এলাকায় মার্কেটের দোকানদারকে কোনো রকম আইনি নোটিশ না দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বুলডোজার দিয়ে মার্কেটের দোকান ভেঙে ফেলার অভিযোগ করেছে নলগোলা ব্যবসায়ী কল্যাণ সমিতি।

রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা অভিযোগ করে বলেন, আমরা ৬৫ ব্যক্তি এ ভূমি ভাওয়াল রাজ স্টেট হতে ২০১৩ সালে লীজ গ্রহণ করি। আমরা ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত অগ্রিম লীজ মানিও পরিশোধ করি। লীজের শর্ত মোতাবেক প্রত্যকেই আলাদা আলাদা দোকান ঘর সেমি পাকা ইটের ঘর তৈরী করে ব্যবসা করে আসছি। গত এপ্রিল মাসে ডিএসসিসির পক্ষে মার্কেট ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে জুন মাসে ভূমি সংস্কার বোর্ড জানিয়ে দেয়, ডিএসসিসি এ ভূমি নেওয়ার কোনো আইনগত সুযোগ নেই। এছাড়াও হাইকোর্ট গত ৩০ তারিখে ডিএসসিসির উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশও প্রদান করে।

সমিতির নেতারা বলেন, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া আইন অমান্য করে এ দোকান ঘরগুলো ভেঙে ফেলায় আমরা প্রায় ত্রিশ কোটির টাকার ক্ষতিগ্রস্ত হই। প্রতিটি দোকানেই প্রচুর মালামাল মজুদ ছিলো।

সমিতির নেতারা সাংবাদিকসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের যাবতীয় কাগজপত্র ও কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সিটি করপোরেশন ৪৭ নং নল গোলা ব্যবসায়ী সমিতির মার্কেট দখল করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ী নেতারা।

সংবাদ সম্মেলনে নল গোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির মো. আকরাম হোসেন, মো.বাবুল, আনিসুর রহমান, পেয়ার মোহাম্মদ, জাকির হোসেন সাময়নসহ দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com