1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টেকনাফে অপহরণ মামলার মূলহোতাসহ দুজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

টেকনাফে অপহরণ মামলার মূলহোতাসহ দুজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

reporter এস. এম. লুৎফুর কবির
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে চারজনকে অপহরণ করে মুক্তিপণ দাবির আলোচিত মামলার মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় অপহরণে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) কক্সবাজারে র‍্যাব-১৫ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, গত ২৬ জুন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে সংঘবদ্ধ একটি অপহরণকারী চক্র অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে। পরে তাঁদের পরিবারের কাছে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা আদায়ের উদ্দেশ্যে অপহৃতদের শারীরিকভাবে নির্যাতন করা হয়।
এ ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুন র‍্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে পাহাড়ের ভেতর থেকে চার অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে এ ঘটনায় ১ জুলাই টেকনাফ মডেল থানায় পেনাল কোডের ৩৬৫, ৩৮৫, ৩৮৬, ৩২৩, ৩৭৯ ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি এবং চিরুনি অভিযান অব্যাহত রাখে। এর ধারাবাহিকতায় গত ১৮ জুলাই রাত ৯টা ২০ মিনিটে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. রাসেল (২৮) এবং তাঁর সহযোগী আরমানকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার রাসেল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার সুলতান আহম্মদের ছেলে। আরমান একই ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার রশিদ আহম্মদের ছেলে।
র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ জানায়, সীমান্ত এলাকায় অপহরণ, মাদক ও অস্ত্র-সংশ্লিষ্ট অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সংঘবদ্ধ অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com