1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩, ১:১৫ অপরাহ্ণ
অভিনেতা মোশাররফ করিম (ফাইল ফটো)

বিনোদন প্রতিবেদক

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ। ১৯৭০ সালের ২২ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তার অভিনয় দক্ষতা জন্ম নেয় সেই স্কুল থিয়েটার থেকে। নিত্য নতুন চরিত্রে অভিনয় করে জয় করছেন মানুষের হৃদয়। তিনি শুধু অভিনেতা নন, তিনি একজন কবি, চিত্রনাট্যকার ও গীতিকার।

মোশারফ করিমের পৈত্রিক বাড়ি বরিশালে। স্কুলে পড়ার সময়ে অভিনয় চর্চা শুরু। ১৯৮৬ সালে ঢাকার অন্যতম নাট্যসংগঠন ‘নাট্যকেন্দ্র’-এ যুক্ত হন অভিনয়ের টানে। দলটির ‘বিচ্ছু’ ও ‘প্রতিসরণ’ নাটকে অভিনয় করেন। বর্তমানেও এ দলটির সদস্য হিসেবে যুক্ত আছেন।

১৯৯৯ সালে ‘অতিথি’ শিরোনামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন মোশারফ। পরবর্তীতে বেশকিছু নাটকে অভিনয় করলেও জনপ্রিয়তা পান ২০০৪ সালে ‘ক্যারাম’ নামের একটি টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ধারবাহিক নাটক ‘৪২০’, চলচ্চিত্র ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ মোশাররফ করিমকে জনপ্রিয়তার অনন্য জায়গায় নিয়ে যায়। এছাড়া সাম্প্রতিক সময়ে সাগর জাহানের ‘সিকান্দার বক্স’ নাটকে মোশারফ করিমের অভিনয় ঈর্ষনীয় প্রশংসা কুড়ায়। এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৮০০’র বেশি নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম।

তার আলোচিত নাটকের মধ্যে রয়েছে- জিম্মি, দুই রুস্তম, আন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অব নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্য সিন, তালা, শূন্য পিক পকেট, ফাউল, জাঁতাকল, হ্যালো, সাকিন সারিসুরি, তোমার দোয়ায় ভালো আছি মা, এফএনএফ, মাইক, দেনমোহর, ভালোবাসার উল্টো পিঠ, বিহাইন্ড দ্য ট্র‍্যাপ, জিম্মি, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কাঁটা, জিম্মি, উচ্চ মাধ্যমিক সমাধান, আমি হিমু হতে চাই, জর্দা জামাল, সেই রকম চা খোর, হাউসফুল, খেলা, রেডিও চকলেট, তালা, চুপ! ভাই কিছু বলবে, দ্য জেন্টেলম্যান, অভিনন্দন, যমজ, দানব, যে শহরে টাকা উড়ে, বোধ ইত্যাদি।

এছাড়া মোশাররফ করিম বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম সিনেমা ‘জয়যাত্রা’। এর পর করেছেন রূপকথার গল্প, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অজ্ঞাতনামা, প্রজাপতি, কমলা রকেট ও হালদা।

মোশাররফ করিম ২০০৪ সালের ৭ অক্টোবর রোবেনা রেজা জুঁইকে বিয়ে করেন। জুঁইও নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম।

অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকবার ‘মেরিল প্রথম আলো’ পুরস্কারসহ দেশ-বিদেশে বহু পুরস্কার জিতেছেন গুনি এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com