1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কৃষি সমৃদ্ধি প্রশাসন ও পঞ্চগড় জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে  সরবরাহ, বিতরণ, মজুদ সার্বিক ব্যবস্থাপনা বিষয় মতবিনিময় সভা ৭ নং ওয়ার্ড ঘোপখালির মানুষের উদ্দেশ্যে আমার অঙ্গীকার,মোঃ মেহেদী হাসান সাদ্দাম সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির ১৫ বিজিবির অভিযানে সীমান্তে জব্দ ১৪২ বোতল ইস্কাপ সিরাপসহ সাড়ে ৮০০ কেজি পণ্য ঢাকায় মামলা, গ্রামের বাড়িতে হামলার অভিযোগ আলোচনায় শীর্ষে লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন কৃষকদলের সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ

reporter ঘোড়াঘাট প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, আদিবাসী পরিবার এবং ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে অনুদানের চেক এবং ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। একই সঙ্গে ছাত্রীদের শিক্ষার মান উন্নয়, শিক্ষায় উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করা হয় ।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে ২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে,৬৪ জন আদিবাসী পরিবার ও শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে এবং ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এ ছাড়াও ৬০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com