1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কৃষি সমৃদ্ধি প্রশাসন ও পঞ্চগড় জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে  সরবরাহ, বিতরণ, মজুদ সার্বিক ব্যবস্থাপনা বিষয় মতবিনিময় সভা ৭ নং ওয়ার্ড ঘোপখালির মানুষের উদ্দেশ্যে আমার অঙ্গীকার,মোঃ মেহেদী হাসান সাদ্দাম সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির ১৫ বিজিবির অভিযানে সীমান্তে জব্দ ১৪২ বোতল ইস্কাপ সিরাপসহ সাড়ে ৮০০ কেজি পণ্য ঢাকায় মামলা, গ্রামের বাড়িতে হামলার অভিযোগ আলোচনায় শীর্ষে লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন কৃষকদলের সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন

reporter মো: মাসুদ রানা, ঠাকুরগাঁও সদর
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী জগেন চন্দ্র রায়ের বসতঘর।

আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র,হাঁসের খামার কাপড় চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি মানবেতর জীবনযাপন শুরু করে।

এমন সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন উদারতা ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটির পুনর্বাসনের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় টিন প্রদান করা হয়েছে।

সম্প্রতি ফাউন্ডেশনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের হাতে এসব নির্মাণসামগ্রী তুলে দেন। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন।

উদারতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, একটি দুর্ঘটনা একটি পরিবারের জীবনের সব অর্জন কেড়ে নিতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে উদারতা ফাউন্ডেশন। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা জানান।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা বলেন, আগুনে সবকিছু হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। মাথা গোঁজার ঠাঁই তৈরির চিন্তায় যখন অনিশ্চয়তায় ছিলেন, তখন উদারতা ফাউন্ডেশনের দেওয়া টিন ও পিলার তাদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উদারতা ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com