1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কৃষি সমৃদ্ধি প্রশাসন ও পঞ্চগড় জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে  সরবরাহ, বিতরণ, মজুদ সার্বিক ব্যবস্থাপনা বিষয় মতবিনিময় সভা ৭ নং ওয়ার্ড ঘোপখালির মানুষের উদ্দেশ্যে আমার অঙ্গীকার,মোঃ মেহেদী হাসান সাদ্দাম সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির ১৫ বিজিবির অভিযানে সীমান্তে জব্দ ১৪২ বোতল ইস্কাপ সিরাপসহ সাড়ে ৮০০ কেজি পণ্য ঢাকায় মামলা, গ্রামের বাড়িতে হামলার অভিযোগ আলোচনায় শীর্ষে লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন কৃষকদলের সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

reporter এ কে আজাদ
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও অবৈধভাবে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা এসব মালামাল আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় জিরা, কম্বল, বিভিন্ন ধরনের ফল, কসমেটিকস, গরু, পান মসলা ও সুপারি আটক করা হয়। এ ছাড়া অবৈধভাবে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়েছে। আটক করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি পণ্য ও অবৈধ কাজে ব্যবহৃত নৌযানটি আটক করা হয়েছে।

তিনি বলেন, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আটক করা মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com