1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোয়াইনঘাটে ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: সভাপতি আবুল, সম্পাদক মিনহাজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

গোয়াইনঘাটে ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: সভাপতি আবুল, সম্পাদক মিনহাজ

reporter মোঃ জামাল উদ্দিন, সিলেট
calendar প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জাকে।এছাড়াও কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে জৈন্তাবার্তার সৈয়দ হেলাল আহমদ বাদশা, সহ-সভাপতি দৈনিক কালবেলার মো. আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে আইঅন টিভির সিলেট প্রতিনিধি লোকমান আহমদ, কোষাধ্যক্ষ কালের কণ্ঠের গোয়াইনঘাট প্রতিনিধি রাসেল আহমদ, দপ্তর সম্পাদক গ্রীণ টিভির সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনকিলাবের তানজিল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক প্রতিদিনের কাগজের শাহ আলম, পাঠাগার বিষয়ক সম্পাদক এশিয়ান টিভির এমদাদুর রহমান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ মিডিয়ার রুবেল আহমদ, নির্বাহী সদস্য যুগভেরীর দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পী,উত্তর পূর্বের হারুন আহমদ, প্রতিদিনের বাংলাদেশের মারজানুল আযহার জুনেদ এবং সিলেটের দিনরাতের এবাদুর রহমান।
গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব কার্যালয়ে নব-নিযুক্ত কমিটি ঘোষণা করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন ও আলী হোসেন প্রমুখ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে একসাথে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com