1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোটি টাকার অফার ফিরিয়েছেন নায়িকা ,তনুশ্রী দত্ত ! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিরল হাসপাতালে ৪টি সিজারিয়ান সম্পন্ন || নবজাতক-মা দুজনেই সুস্থ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা আর্থিক সহায়তা রেডিও তৈরি

কোটি টাকার অফার ফিরিয়েছেন নায়িকা ,তনুশ্রী দত্ত !

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ

কয়েকদিন আগেই কাঁদতে কাঁদতে সামাজিকমাধ্যমে হেনস্থার অভিযোগ তুলে ভিডিও শেয়ার করেন ‘আশিক বানায়া আপনে’ খ্য়াত অভিনেত্রী তনুশ্রী দত্ত। তনুশ্রীর সেই ভিডিও নিয়ে শোরগোল পড়ে যায়।

অনেকেই বলছেন, তনুশ্রীর এই ভিডিও নাকি একেবারেই পাবলিসিটি স্টান্ট। বিগ বসে সুযোগ পাওয়ার জন্যই নাকি এমনটা করেছেন অভিনেত্রী। এতদিন এই বিষয় নিয়ে চুপ ছিলেন অভিনেত্রী। তবে বিগ বস শুরু হতেই মুখ খুললেন তনুশ্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, বিগবস থেকে নাকি তাকে ১ কোটি ৬৫ লাখ টাকা অফার করা হয়েছে। কিন্তু তিনি না করেছেন।

বলিউডের পর্দা থেকে অনেক দিন আগে থেকেই দূরে রয়েছেন তনুশ্রী। হাতে তার না আছে সিনেমা, না আছে সিরিজ। কোনও ফিল্মি পার্টিতেও দেখা যায় না তনুশ্রীকে। তবে তনুশ্রী বার বার ফিরে আসেন নানা বিতর্কে, সামাজিকমাধ্যম ট্রোলে। আর এবার বিগবসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী।

তনুশ্রীর কথায়, গত ১১ বছর ধরে বিগবসের ঘরে যাওয়ার জন্য আমাকে অফার দেওয়া হচ্ছে। এক কোটি ৬৫ লাখ টাকাও অফার দিয়েছে তারা। কিন্তু আমি না করেছি। তাদের চিৎকার করে বলেছি, আমি এত সস্তা নই! আমাকে এত সস্তা ভাববেন না! এসব বন্ধ করুন। বিগবসের ঘরে যা ঘটে, তা অনৈতিক। কোনও অনৈতিক কাজে আমি নেই। নিজেকে ছোট করে টাকা রোজগার করতে চাই না।

২০০৫ সালে তনুশ্রী অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘আশিক বানায়া আপনে’ হইচই ফেলে দিয়েছিল বলিউডে। বিশেষ করে এই সিনেমার টাইটেল গানে ইমরান হাশমির সঙ্গে তার সাহসী দৃশ্যায়ণ সে সময় যুবক-যুবতীকে নতুন প্রেমের স্বাদ দিয়েছিল। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’র মতো সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com