1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কুলিয়ারচরে মহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুলিয়ারচরে মহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

reporter শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল, রাতে বাস চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়কের দুপাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের নির্দেশনায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বক্তরমারা ব্রিজসংলগ্ন এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের উদ্যোগে পরিচালিত এ পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে সড়কের দুপাশের দৃশ্যমানতা বাড়ার পাশাপাশি যানবাহন ও পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছার কারণে বিশেষ করে রাতের বেলায় চলাচলে কিছুটা অসুবিধা ও নিরাপত্তাঝুঁকি তৈরি হতো। এ উদ্যোগের ফলে সড়কটি আরও পরিচ্ছন্ন ও নিরাপদ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com