1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কিশোরগঞ্জে কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কিশোরগঞ্জে কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ

reporter আব্দুর রহমান ,কিশোরগঞ্জ
calendar প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ও গতি ফেরাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
একই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসার ওপরও আরোপ করা হয়েছে।
বুধবার শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সভায় জেলার সার্বিক শিক্ষা পরিস্থিতি, বিদ্যালয়ে শিক্ষার্থীদের কমে যাওয়া উপস্থিতি এবং শ্রেণিকক্ষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় এবং শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী থাকে, সে বিষয়ে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন না আনার বিষয়েও সতর্ক করা হয়েছে।
শিক্ষার মূল ভিত্তি শ্রেণিকক্ষ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতেই প্রশাসনের এ উদ্যোগ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় কিশোরগঞ্জের বিদ্যালয়গুলো আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com