1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে- আমীর, ইসলামী সমাজ বরিশালকে আধুনিক মহানগর গড়তে কৌশলগত পরিকল্পনার উদ্যোগ কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ কবরস্থানের মাটি ভরাট ও মেরামতের কাজ শুরু করেছে অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম

কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ

reporter ‎​জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট 
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ

লালমনিরহাটের কালীগঞ্জে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি এলাকার সাধারণ জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (ROSE)-এর উদ্যোগে এবং হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর সহযোগিতায় রোববার (৯ আগস্ট) দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কাকিনা (ওয়াবদা বাজার) এলাকায় ROSE-এর প্রধান কার্যালয়ে আয়োজিত ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষার আওতায় আসেন। ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, BMI নির্ণয়, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় প্রেসক্রিপশন এবং স্বাস্থ্য ও জীবনযাপনবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি: মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, লালমনিরহাট।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মো. শফীকুল ইসলাম, সভাপতি, রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (ROSE), হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের চিকিৎসক ও মেডিকেল টিমের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, প্রত্যন্ত ও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে অসংক্রামক রোগ বিশেষ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদানের উদ্দেশ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের বিষয়ে সচেতন করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা মো: আব্দুর রহমান স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের এলাকার মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা অত্যন্ত প্রয়োজনীয়। এখানে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করানোর পাশাপাশি চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি। ROSE ও সংশ্লিষ্ট চিকিৎসক দলের প্রতি আমরা কৃতজ্ঞ।”

আরেকজন উপকারভোগী মো: আবু বক্কর সিদ্দিক বলেন, “অনেক সময় অর্থের অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয় না। এখানে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ায় আমরা উপকৃত হয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে-এটাই আমাদের প্রত্যাশা।” শিউলি বেগম বলেন, “স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শের পাশাপাশি কীভাবে খাদ্যাবাস ও জীবনযাপন পরিবর্তন করলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়ে জানতে পেরেছি। এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই উপকারী।”

সভাপতির বক্তব্য, ROSE-এর সভাপতি মো. শফীকুল ইসলাম বলেন, “ROSE দীর্ঘদিন ধরে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে কাজ করে আসছে। একটি সুস্থ ও সচেতন জনগোষ্ঠী ছাড়া টেকসই সামাজিক উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের এই উদ্যোগ একটি ছোট প্রয়াস। ভবিষ্যতেও স্থানীয় জনগণের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।”

নির্বাহী পরিচালকের বক্তব্য, ROSE-এর নির্বাহী পরিচালক বলেন, “আজকের ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই কার্যক্রমের মূল লক্ষ্য শুধু একদিনের চিকিৎসাসেবা প্রদান নয়; বরং মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং অসংক্রামক রোগ প্রতিরোধে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের চিকিৎসক ও মেডিকেল টিম এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, চিকিৎসক সমাজ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব।”

আয়োজকরা জানান, ভবিষ্যতে স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com