1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রশিক্ষণ সনদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে প্রদান করেন দৈনিক ঘোষণ’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

reporter আশরাফুল আহমদ,
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ

সামাজিক ও মানবিক সংগঠন “এসো আলোর সন্ধানে যুব সংগঠন”-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলার জালালাবাদস্থ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আশরাফুল আহমদ এবং সঞ্চালনা করেন সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফাজ্জুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাভলী বেগম এবং শিমুল আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখেন।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের ১১ বছরের গৌরবময় পথচলা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং যুবসমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা, মানবসেবা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com