1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইয়াং জেনারেশন কারতে দো'র বেল্ট প্রদান অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত একজন আলোকিত দেশপ্রেমিক সাইফুল হক এক গ্রামের আট শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সংবর্ধনায় সম্মানিত মেধাবীরা নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন – ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ময়মনসিংহে জেলা প্রশাসকের “যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা ” বাস্তবায়নে স্কুলে স্কুলে ইউএনও, বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশের ১০ম বিশ্ববিদ্যালয় দিবস ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে: ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন গ্রেফতার শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ

ইয়াং জেনারেশন কারতে দো’র বেল্ট প্রদান অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার কসরত শেষে উত্তীর্নদের মাঝে বেল্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪ ই এপ্রিল) কমলাপুর স্টেডিয়ামে সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ছাত্রদের মধ্যে ফারজানকে ইয়েলো, সিফাত ইয়েলো, সানভি ইয়েলো, রাইয়ান অরেঞ্জ,সাকিব অরেঞ্জ ,সিরাত গ্রীন জুনিয়র ,সামিয়া গ্রীন জুনিয়র, রুহান গ্রীন সিনিয়র , তানভীর গ্রীন জুনিয়র , শোভন গ্রীন জুনিয়র, রাহাত গ্রীন জুনিয়র , নাবিহা ব্লু জুনিয়র, তাথৈই গ্রীন সিনিয়র, জারিফ ব্লু জুনিয়র, রেহান ব্রাউন সিনিয়র, জামিউরকে ব্রাউন জুনিয়র বেল্ট প্রদান করা হয়।

ইয়াং জেনারেশন কারাতে দো’র প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান প্রশিক্ষক ইউনুছ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো’র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শুকুর আলী সিকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হক প্রমুখ। এছাড়াও ছাত্রছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শুকুর আলী সিকদার বলেন, শারীরিক কসরত মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ করে।তাই কারাতে প্রশিক্ষণ যুবকদের সুস্থ থাকার পিল হিসেবে কাজ করে।আমি সকল অভিভাবকদের বলবো আপনারা ছেলেমেয়েদের কারাতে শেখান। কারাত ছেলেমেয়েদের মাদকদ্রব্য থেকে দূরে রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com