1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লিখিত বক্তব্য পাঠ করার ‘অপরাধে যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে বিএনপি নেতা কর্তৃক হুমকি। শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ ফুলবাড়ী বিজিবির উদ্যোগ ১৫ জনকে ইলেকট্রনিক প্রশিক্ষণ এর উদ্বোধন। খুলনায় বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা ফুলপুরে সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত দুর্গাপুরে কলেজ সভাপতি পদ নিয়ে উত্তপ্ত শিক্ষাঙ্গন চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান

reporter রেজাউল ইসলাম
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ

১৭৯ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সচেতনতামূলক কার্যক্রম ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অভিযানের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক আলোচনা এবং পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আয়োজকদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠলে শিক্ষার্থীরা নিজ নিজ পরিবার ও সমাজে এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
সদর উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার লক্ষ্যে গ্রহণ করা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই শিক্ষা প্রতিষ্ঠানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com