1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইমন-মম জুটি বাঁধলেন 'স্ক্রিপ্ট রাইটার’ টেলিছবিতে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

ইমন-মম জুটি বাঁধলেন ‘স্ক্রিপ্ট রাইটার’ টেলিছবিতে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৩, ৭:২১ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ মামনুন ইমন ও জাকিয়া বারি মমকে ১৫ বছর আগে প্রথম দেখা গিয়েছিল দারুচিনি দ্বীপে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি এই দুজনকে। এ সময় ইমন ব্যস্ত ছিলেন সিনেমা নিয়ে আর মম ব্যস্ত ছিলেন সিনেমা-নাটক নিয়ে।

গত বছর তাদের এই দূরত্ব ঘুচেছিল ‘আগামীকাল’ সিনেমার মাধ্যমে। অবশেষে এক বছরের মাথায় ফের জুটি বাঁধলেন তারা। অভিনয় করেছেন ‘স্ক্রিপ্ট রাইটার’ নামের এক টেলিছবিতে।

চিত্রনায়ক ইমন বলেন, ‘টেলিছবিটি নির্মিত হয়েছে একজন চিত্রনাট্যকারের গল্প নিয়ে। গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের ভালো লাগবে– এ আশা করাই যায়।’

অভিনেত্রী মম বলেন, ‘ইমনের সঙ্গে বেশ বিরতির পর অভিনয় করেছি। শুধু সহশিল্পী নয়, সে আমার কাছের বন্ধুও। ‘স্ক্রিপ রাইটার’ টেলিছবিতে আমাদের রসায়ন জমেছে বেশ। এটুকু বলতে পারি, দর্শকের টেলিছবিটি পছন্দ হবে।

প্রসঙ্গত, ‘স্ক্রিপ রাইটার’-এর পরিচালক আনিসুর রহমান। আসন্ন ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে এ টেলিছবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com