1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আলফাডাঙ্গায় ইউপি সদস্যকে অস্ত্র মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

আলফাডাঙ্গায় ইউপি সদস্যকে অস্ত্র মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ শরিফুল ইসলামকে ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ, ইউপি সদস্য ও যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল অপরাধীদের গ্রেপ্তার ও সৈয়দ শরিফুল ইসলামকে মামলা থেকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।

গত ১০ মার্চ রাতে উপজেলার বিদ্যাধর গ্রামে ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬। এ সময় তার বসতঘরের পাশে উন্মুক্ত রান্না ঘর থেকে একটি দেশি ওয়ান শুটার, একটি চাপাতি এবং ছয়টি লোহার ঢাল উদ্ধার করা হয়েছে বলে প্রেস রিলিজ দেয় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com