আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ শরিফুল ইসলামকে ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ, ইউপি সদস্য ও যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল অপরাধীদের গ্রেপ্তার ও সৈয়দ শরিফুল ইসলামকে মামলা থেকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।
গত ১০ মার্চ রাতে উপজেলার বিদ্যাধর গ্রামে ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৬। এ সময় তার বসতঘরের পাশে উন্মুক্ত রান্না ঘর থেকে একটি দেশি ওয়ান শুটার, একটি চাপাতি এবং ছয়টি লোহার ঢাল উদ্ধার করা হয়েছে বলে প্রেস রিলিজ দেয় র্যাব।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা