1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আনুষ্ঠানিকভাবে হতে যাচ্ছে তালুকদার লাভলীর কাব্যগন্থ 'আমার বিষণ্ন শব্দাবলি'র পাঠ-উন্মোচন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

আনুষ্ঠানিকভাবে হতে যাচ্ছে তালুকদার লাভলীর কাব্যগন্থ ‘আমার বিষণ্ন শব্দাবলি’র পাঠ-উন্মোচন

reporter শামীম আখতার 
calendar প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ

কবি ও কথা সাহিত্যিক তালুকদার লাভলী প্রণীত কাব্যগ্রন্থ ‘আমার বিষণ্ন শব্দাবলি’র পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (১১ই অক্টোবর) বিকেলে পেন বাংলাদেশ এর আয়োজনে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর কক্ষে তালুকদার লাভলীর লেখা ‘আমার বিষণ্ন শব্দাবলি’র পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কবি নেয়ামত উল্যা ভুঁইয়া।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এছাড়াও কাব্যগ্রন্থটি বিষয়ে আলোচনা করবেন প্রথিতযশা কথাশিল্পী হরিশংকর জলদাস, পেন বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজা, গবেষক ও অনুবাদক কবি ড. গৌরাঙ্গ মোহান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।
কবি ও কথা সাহিত্যিক তালুকদার লাভলীর লেখা “পেট্রোদাসী” উপন্যাসটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
“পেট্রোদাসী” মধ্যপ্রাচ্যে কর্মজীবীদের জীবন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তাঁরই লেখা একটি উল্লেখযোগ্য উপন্যাস। যেখানে নারীর সংগ্রাম ও কষ্টকর জীবন ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও “হে মহাশিশু” এটি তাঁর লেখা একটি পরিচিত কবিতা। অসাধারণ লেখনীর জন্য তাঁকে কবি ও কথা সাহিত্যিক হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
তিনি একজন আধুনিক কবি ও সাহিত্যিক। সাহিত্যে অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com